প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসয়ীক কার্যালয়ে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।
বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মো. আজিজুল শেখকে প্রধান আসামীকরে আটজনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার ১৫ ই আগষ্ট এ মামলা রুজু হয়।
মামলার বাদী সঞ্জয় সাহা জানান, বুধবার ১৪ ই আগষ্ট দুপুরে আমার রাজনৈতিক বিএনপির প্রতিপক্ষ গ্রুপের ১৭-১৮ জন একাধিক মোটর সাইকেল যোগে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামের আমার কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে পাঁচজনকে আহত করে। ঘটনার সময় আকষ্মিকভাবে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে দুজনকে আটক করে।
তিনি আরো জানান, এ হামলায় আমি সহ আমার দুইপুত্র সজীব কুমার সাহা ও রাজীব কুমার সাহা এবং গাড়ী চালক সাহিদ সিকদার আহত হন।
ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা রুজু হয়েছে। টুটুল ও দুখু নামের দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...

মন্তব্য (০)