• বিনোদন

কলকাতার জন্য গান বাঁধলেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনেও পূর্ণ সমর্থন ছিল তার, নেমেছিলেন রাজপথেও। এবার কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন তিনি, বেঁধেছেন গান।জানা গেছে, ‘জাস্টিস ফর আর জি কর, মেয়েরা রাত দখল কর’ শিরোনামে একটি গান প্রকাশ করেন সায়ান। সেই গানের কথায় কথায় প্রতিবাদ জানিয়েছেন সায়ান। গানটি প্রকাশ করেন তার ফেসবুক পেজে, শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত।

মন্তব্য ঘরে সাধুবাদ জানাচ্ছেন কলকাতার শিল্পীরাও।জীবনমুখী বা প্রতিবাদী গান গেয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন সায়ান। গানের সুরে তিনি তুলে ধরেন সমাজের নানা বৈষম্য আর অনিয়মের কথা।প্রসঙ্গত, গত ৮ আগস্ট দিবাগত রাতে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণের পর খুন করা হয় এক তরুণী চিকিৎসককে।

ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে শরীরে মোট দশ স্থানে ক্ষত পাওয়া যায়; পাওয়া যায় ভয়ঙ্কর কিছু আলামত। সে থেকেই বিক্ষোভে ফেটে পড়ে পুরো পশ্চিমবঙ্গ। একইসঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি তারকা মহলেও বইছে প্রতিবাদের ঝড়।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo