• বিশেষ প্রতিবেদন

চাটমোহরে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে নতুন দেশের ছবি

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ রঙ তুলির আঁচড়ে পাবনার চাটমোহর পৌর শহরের বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্র। দেয়ালে দেয়ালে শোভা পেল আবু সাইদ, মুগ্ধসহ অসংখ্য নিহতদের প্রতিচ্ছবি। রং তুলির আঁচড়ে শোভা পেল এক নতুন দেশের প্রতিচ্ছবি। উপজেলার একমাত্র অংকন স্কুল ‘চিত্রগৃহ চাটমোহর’ এর শিক্ষার্থীরা শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন করে।

ছবিগুলো আঁকতে গিয়ে এ সময় অনেক শিক্ষার্থী আবেগতাড়িত হয়ে পড়ে। জামিয়া শান্তা, সঞ্চারী হক, দেবলিনা সাহা, তমজিত কর্মকার, আর্য কর্মকার, তনিকা কর্মকার, বৈশাখী, শেখ ফাল্গুনী, তানহাসহ চিত্রগৃহ চাটমোহরের অসংখ্য শিক্ষার্থী বর্ণনা করেন ছাত্রদের ওপর বর্বোরোচিত হামলার সেই ঘটনার কথা। পথচারী, শ্রমজীবি মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন শিক্ষার্থীদের এই দেয়াল অংকনের ভূয়সী প্রশংসার করেন।

এ সময় সন্তানদের পাশে থেকে উৎসাহ দিয়ে যান অভিভাবকরাও।শেখ জিয়ারুল হক সিন্টু ও আসাদুজ্জামান লেবু নামের দুই অভিভাবক বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন প্রজন্মের হাত ধরে। সন্তানদের সেই হাত ধরে আজকে আমরাও সামিল হয়েছি তাদের এই আয়োজনে। আমরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের উৎসাহ দিতে চাই। 

চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্হাপনা পরিচালক জেমান আসাদ বলেন, দেশের ছাত্র সমাজের যে অভূতপূর্ব অর্জন, কিশোর-কিশোরীরা রঙ তুলিতে সে অর্জনের স্মারক রেখে দিল চাটমোহরের বিভিন্ন দেয়ালে। তারা সেই চেতনায় সামিল হয়েছে, যে চেতনায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo