ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা বিএনপি মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ই আগস্ট) শহরের আলিপুর থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কাঠপট্টি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান ও যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এদিকে কর্মসূচি উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। উল্লেখ্য, ছাত্র জনতার উপরে গণ হত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচার দাবিতে গতকাল ১৪ আগস্ট ও আজ ১৫ আগস্ট দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...

মন্তব্য (০)