• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামীলীগ ও জাতীয়পার্টির নেতাকর্মীদের যেকোন নৈরাজ্য ও অরাজকতা রুখে দিতে সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও ছাত্র আন্দোলনের শহীদদের স্বরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দূপুরে সোনারগাঁ পৌরসভা মাঠে মতবিনিময় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আরও উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রায় ২হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা সারা সোনারগাঁওয়ে বিএনপির নেতাকর্মীরা সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছি।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo