• সমগ্র বাংলা

সাতক্ষীরার কুলিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত যুবকের নাম তরিকুল ইসলাম (১৯) সে পুস্পকাটি গ্রামের অহিদুল ইসলামের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল তার পিতা অহিদুলের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে, কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মোবাইল ফোনটি কিনে দিতে কিছু দিন দেরী হওয়ার  কারণে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। বুধবার ১৪ আগষ্ট সকাল সাড়ে ৯ টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তরিকুল একই গ্রামে তার নানীর বাড়িতে থাকে, পিতার সাথে থাকে না, তবে পিতার তার দেখা শুনা করে। তার নানী জানান, ১৩আগষ্ট মঙ্গলবার রাত ৮টার দিকে তরিকুল রাগ করে তার শয়ন কক্ষে  ঘরের দরজা বন্ধ করে শুইয়ে পড়ে,১৪ আগষ্ট সকালে ভোর বেলায় নানী জানালার ফাঁক দিয়ে তাকে শুইয়ে থাকতে দেখে, বুধবার সকাল ৯টার দিকে সকালের খাবার নিয়ে ঘরের গিয়ে দেখতে পায় তরিকুল গলায় শাড়ী দিয়ে ঝুলান্ত অবস্থায় আছে।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদ হোসেন ঘটনা স্থলে আসেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। ওসি শেখ মাহমুদ হোসেন জানান, দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo