• লিড নিউজ
  • শিশু সংবাদ

পাবনায় অটো ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু

  • Lead News
  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় রিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিতা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে রিতা। মা টাকা দিলে সে বাড়ির অদূরেই বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। পথে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি অটোভ্যান ধাক্কা দিলে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয় রিতা।

তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo