• সমগ্র বাংলা

কুড়িগ্রামে বিএনপি\'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক'র নির্দেশনায় বিক্ষোভ মিছিলটি উলিপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের দাবি জানান।

এ সময় বিএনপি নেতা মতলেবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তোরাব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কবির কাজল প্রমুখ।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo