ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত বাংলাদেশ শুন্য রেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।
আজ মঙ্গলবার বিকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি। পরে বিজিবি পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি এখনও।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ধারনা করা হচ্ছে ২দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর dপাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২ দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। তার গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...

মন্তব্য (০)