ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরে পৌর পার্ক হয়ে ১ নং রেলগেট ঘুরে পার্টি অফিসে এসে শেষ হয়।
মিছিলটি জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দুখু,সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাড খন্দকার আল আমিন,যুবনেতা জামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিরজুমান রবিন,শহর ছাত্রদলের আহ্বায়ক সুজন পাটোয়ারী, যুবদল নেতা গোলাম কিবরিয়া রাহী,রুহুল আমিন তমাল, রকি,বিএনপি নেত্রী মুনমুন সহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)