• সমগ্র বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চাটমোহরে দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় পাবনার চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাটমোহর সরকারি কলেজের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মজিদ।

দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনে চাটমোহরে নেতৃত্ব দানকারী নেতা সোহেল আহমেদ, ছাত্রনেতা সাজেদুর রহমান সিজান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক রকিবুল ইসলম মিলু প্রমুখ।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না। 

উক্ত অনুষ্ঠানে চাটমোহর সরকারি কলেজের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রনেতা, কলেজের শিক্ষার্থীরা উপস্হিতি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মতিউর রহমান মিলন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নারিকেল পাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. আব্দুল মমিন। 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo