ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ দেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে অধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কথিত আয়না ঘরে দেশের অনেক মানুষ বছরের পর অন্যায়ভাবে গুমের শিকার হয়েছেন। তাদের পরিবার পরিজন শঙ্কা ও মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে এসব গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। সেইসঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল মানবাধিকার লংঘনের দ্রুত বিচারেরও দাবী জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক আখতারুজ্জামান আখতার, নরেশ মধু, মাহফুজ আলম, প্রফেসর নুরুল আলম বাচ্চু, অধিকারের পাবনা জেলা সমন্বয়ক সাংবাদিক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, প্রবীর সাহা, সুশান্ত কুমার সরকার, সহকারী অধ্যাপক আবু সাঈদ, ড. আলমগীর হোসেন, রেজাউল করিম মুরাদ, শামসুন্নাহার বর্ণা, জেসমিন আক্তার, ফরহাদ হোসেন, আব্দুল মতিন, অধিকার কর্মী বিষ্ণু পদ হোড় প্রমুখ।
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...

মন্তব্য (০)