• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে ট্রাফিক কার্যক্রম

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: কারও হাতে বাঁশি,কারও বিএনসিসির পোশাক। কয়েক জনের হাতে প্রতীকি ওয়াকিটকি।  এ যেন পুরো এক তরুন শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আবির্ভুত হয়েছেন। এ কাজে সাধারন শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষার্থীরাও রয়েছেন। এ দৃশ্য এখন  ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন সড়কে।

রোববার ( ১১ ই আগষ্ট)   বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়,  শিক্ষার্থীদের উদ্যোগে রোদ বৃষ্টি উপেক্ষা করে অব্যাহত রয়েছে  তাদের  ট্রাফিক কার্যক্রম।  সাধারণ মানুষের নির্বিঘ্নে চলা এবং  যানজট নিরসনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ থানায়  যোগদান  করলেও  তারা কাজে যোগদান করেনি এখনও। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কাজে সহযোগিতার জন্য যোগদান করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। তাদের  যৌথ প্রচেষ্টায় যানজট নিরসন করছে। বাস,ট্রাক,অটোরিকশা, মোটরসাইকেল কেউ উল্টো দিকে চালালে দৌড়ে তাদের গতিরোধ করে শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করাচ্ছেন। আ়বার কেউ মাথায় হেলমেট না থাকলে তার গতিরোধ করে প্রচারনা চালাচ্ছেন।

উপজেলার ভাঙ্গা- মাওয়া- ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম,ভাঙ্গা বিশ্বরোড,ভাঙ্গা বাজারের মূল পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে  সাধারন শিক্ষার্থীরা কাজ  করছে। গুরুত্বপূর্ণ  স্থানে অনেকটাই ফাঁকা।  যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করছে।  শিক্ষার্থীদের কাজকর্মে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo