ফাইল ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মেরিনা বেগম (৪৫), সাথী আক্তার (১৪) নামে একই পরিবারের দুজন ও আব্দুল আলীম নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। অপর নিহত ব্যাক্তি আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বামী ও বাবা মো. সৈয়দ আলী এবং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান।
স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়লে, ঘটনাস্থলেই মারা যান।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, মা-মেয়ে দুপুরে মাঠে কাজ করছিল।
সেখানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...

মন্তব্য (০)