• উদ্যোক্তা খবর

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকরা শিক্ষার্থীদের খাবার ও ছাতা প্রদান 

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পুলিশের অনুপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালনকরা শিক্ষার্থীদের খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের বড় বাজার ও চৌরঙ্গি মোড়ে দায়িত্বরত ৭০জনকে দুপুরের খাবার দেয়া হয় সদর উপজেলা স্কাউটস এর কমিশনার গোলাম মোস্তফা খোকনের ব্যক্তিগত উদ্যোগে। 

এ সময় উপজেলা স্কাউটসয়ের সম্পাদক আতাউর রহমান, সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটসয়ের সহকারী কমিশনার হাবিবুর রহমান হাবিব, গের্দ্দ জয়চন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলহাস আহমেদ, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমেউল ইসলাম চৌধুরী ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান আজাদ উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা স্কাউটস এর কমিশনার গোলাম মোস্তফা খোকন জানান, অত্যন্ত সাহসি ভুমিকা পালন করছেন শিক্ষার্থীরা। আমি তাদের স্যালুট জানাই। তাদের পাশে দাড়াঁতে আমাদের ক্ষুদ্র প্রয়াশ ছিলো এটি। 

এছাড়াও ট্রাফিকের দায়িত্ব পালনকরা শিক্ষার্থীদের মাঝে একটি করে ছাতা প্রদান করা হয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান আল আমিন ট্রেডার্সের উদ্যোগে। 

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক এনামুল হক এসব ছাতা বিতরণ করেন। 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo