• বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে থাকছেনা অভিষেক বচ্চন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: লম্বা সময় ধরে চর্চায় আছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে। অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার সে আগুনে ঘি ঢেলে দিল একটি ভিডিও। যেখানে অভিষেককে বলতে শোনা গেছে, তিনি আর থাকছেন না ঐশ্বরিয়ার সঙ্গে।ওই ভিডিওতে দেখে গেছে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে। তাকে বলতে শোনা গেছে, “ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো।

গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।”তবে মেয়ে আরাধ্য বচ্চন কার কাছে থাকবে তা নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি অভিষেককে। অনেকের ধারণা মায়ের কাছেই থাকবে কিশোরী আরাধ্য। কেননা সারাক্ষণ এমনিতেই তাকে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায়। তবে ভিডিওটি আসলেই অভিষেকের কি না তা এখনও যাচাই করা হয়নি।

অনেকের ধারণা এটি ডিপফেক ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের মাধ্যমে করা হয়েছে। ভিডিওটি খুব একটা পুরনো না দেখে কেউ কেউ ভাবছেন ঘটনাটি সত্য। যদিও সত্য-মিথ্যার ধার ধারার সময় নেই নেটাগরিকদের। সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে নড়েচড়ে উঠেছেন তারা। যে যার মতো শেয়ার দিচ্ছেন। ফলে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। 

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo