• সমগ্র বাংলা

কোটা সংস্কার আন্দোলনে নিহত নাইমুর রহমানের জন্য শিবচরে দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদারীপুরের শিবচর উপজেলার কৃতি সন্তান মো. নাইমুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ আগস্ট) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভান্ডারীকান্দি হাজেরীয়া মাদ্রাসা ও এতিমখানা মুহতামিম  মাওলানা হাবিবুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিক বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্ট আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর জ্যেষ্ঠ উপদেষ্টা মোশারফ হোসেন, নিহত নাইমুর রহমানের চাচা মোঃহায়দার বেপারী, সদস্য রাশেদুল হাসান রায়হান, মো. ইয়াসিন, অপু মিয়া, আল আমিন, মো. জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিক, মো. বাবুল, মো. হাসান মুন্না,মো. সানাউল্লাহ, সাংবাদিক এস.এম.দেলোয়ার হোসাইন, মো. আল-আমিন ঢালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে ঢাকার গুলশান ২ এর শাহজাদপুর এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মো. নাইম।

নিহত নাইমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। নাইমের পরিবারে মা-বাবা ও দুই ভাই রয়েছে।  

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo