• সমগ্র বাংলা

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসার পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। মেডিকেল ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে প্রবেশ করতে পারছেন। আজ শুক্রবার (৯ আগষ্ট) সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানান। গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশী পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন।

অপর দিকে পেট্রাপোল ইমিগ্রেশন কোন ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন। বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ভারতীয় যাত্রী সমীর সরকার বলেন, বাংলাদেশে আমার বাপ-দাদার বাড়ি। ক'দিনের জন্য বেড়াতে এসেছিলাম। এদেশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছি।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাত্রী শাহিদা খাতুন জানান, আমার স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েকমাস অন্তর ভারতে যাওয়া লাগে। আজ বর্ডারে। এসে দেখছি হাতে গোনার মতো যাত্রী যাতায়াত করেছে। কেমন একটা ভয় ভয় লাগছে। পাসপোর্টধারী শুকুরুজ্জামান জানান, আমি ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল এসেছিলাম।

ইমিগ্রেশনে পাসপোর্ট সিল করার জন্য গেলে আমাকে ফিরিয়ে দিলেন। এখন যাওয়া যাবেনা বলে অফিসাররা জানান। উল্লেখ, গত বুধবার ভূয়া নাম ব্যবহার করে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীবকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে।

ভূয়া নাম পদবী ব্যবহার করে আ’লীগের কোন নেতা-কর্মী, এমপি-মন্ত্রী বা দূর্নীতিগ্রস্ত কোন ব্যাক্তি দেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য আপাতত যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে কিছু কিছু ভ্রমন ভিসার যাত্রীরা ভারতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo