ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ গত ৫ আগস্ট সোমবার সরকার পতনের পর থেকেই নীলফামারী শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশকে দেখা যায়নি। তিন দিন ধরে শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে নীলফামারী শহরের বিভিন্ন জায়গায় যানজটে নিরসনে কাজ করছেন চরমোনাই পীররে কর্মীরা।
এসময়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার নেতাকর্মীরা।এতে কর্মীরা লাঠি হাতে নিয়ে শহরের বিভিন্ন স্থানে দাড়িয়ে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের কাজ করছেন।
এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী মুহাম্মদ ইয়াসিন আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান বাপ্পী সহ পৌর শাখার নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)