• সমগ্র বাংলা

জামালপুরে পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের জেলা জুড়ে শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করছেন। এমনিভাবে তারা শহরের যানজট নিরসনে দিচ্ছে ট্রাফিক সেবা।

বুধবার (০৭ আগস্ট) শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিস্কার করার মধ্য দিয়ে শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। সেই সাথে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার কার্যালয় হিসেবে ঘোষনা করেছেন। 

শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর জেলা জুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নৈরাজ্য, ভাঙচুর  ও অগ্নিসংযোগ করা হয়েছে। সেই সকল ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের সকল ময়লা-আবর্জনা পরিস্কার করার কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জেলা শহরসহ সকল যানজট নিরসনের কাজ করছে।

এদিকে গত দুইদিনে জেলা জুড়ে যে লুটপাট হয়েছে তা স্ব-স্ব জায়গায় বিকাল পাঁচ টার মধ্যে ফেরত দেওয়ার হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় বকুলতলা মোড়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কের ময়লা-আবর্জনা পরিস্কার করেছেন। এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo