• সমগ্র বাংলা

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন কার্যক্রম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, শপথ বাক্য পাঠ , দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ই আগষ্ট)  সকাল ১০ টার দিকে ‌ শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে থেকে  আনন্দ শোভাযাত্রা শুরু  হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু হয়ে হাজরাতলার মোড়, গোরস্থানের মোড়, আলীপুরের মোড়, সুপার মার্কেটের মোড়, জেনারেল হাসপাতালের মোড়, ব্রহ্মসমাজ সড়ক, ফরিদ শাহ সড়ক হয়ে  সরকারি রাজেন্দ্র কলেজে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন  বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক  শাহ মো. আরাফাত, জনি বিশ্বাস।

অন্যাদের মধ্যে বক্তব্য দেন এ আন্দোলনে শুরু থেকে জড়িত আবরার নাইম ইতু , মারুফা মিম, আলিফ বিন সাদিক প্রমুখ। বক্তারা জানান, ১৯৭১ সালের পর বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর তাই এই অর্জিত স্বাধীনতা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে ক্ষেয়াল ও সতর্ক থাকতে হবে।

এ আন্দোলন করেছে দেশের ছাত্র সমাজ। তাই এ বিজয় কোন রাজনৈতিক দলের দাবি করার সুযোগ নেই। বক্তারা আরো জানান , এ আন্দোলনকে কেন্দ্র করে ওই সময়  তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের উপর অত্যাচার করেছে। নেতাকর্মীদের আহত করেছে, একের পর এক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমাদের ৫৯ জন আন্দোলনকারী কে কারাগারে যেতে হয়েছে।

নির্যাতন, নিপিড়ন, মামলা, জেল জুলমে আমরা বিচলিত হইনি। আমরা যে ফলাফল পেয়েছি তা নতুন ইতিহাস সৃষ্টি করেছে ।  বিশ্ব আজ বাংলাদেশকে মূল্যায়ন করতে শিখেছে। বক্তারা আরো জানান, গত ১৬ জুলাই  এই কলেজে হতেই আন্দোলনে সূচনা করা হয়েছিল। এতে আমাদের অসংখ্য ভাই বোন অংশগ্রহণ করেছিল । তারা তখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিল আহত হয়েছিল। বক্তারা রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের  নিরাপত্তার জন্য উক্ত কলেজ টিকে রাজনীতি মুক্ত ঘোষণা দেন ।  এখন থেকে কোন ছাত্র সংগঠন এই কলেজে আর রাজনীতি করতে পারবে না বলে ও তারা জানান।

কলেজ ক্যাম্পাস কে নিরাপদ রাখতে হবে যাতে আর কোনো  অশুভ শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড করা হবে না বলে জানানো হয়। এছাড়া চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শপথ বাক্য পাঠ করেন মেহেরুন নিসা স্বপ্না। অনুষ্ঠানের শেষে উক্ত আন্দোলনে  নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি তানভীর আহমেদ।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo