ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঐক্যবদ্ধ থাকার আহবান জনিয়ে আজ বুধবার দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে করেছেন স্হানীয় নেতারা। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির। লিখিত বক্তব্যর শুরুতে স্বরণ করা হয়েছে বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদের আত্বার শান্তি কামনা করা হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়েছে শহীদদের অপরিসীম ত্যাগের বিনিময় আমরা স্বৈরাচারী ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।
অর্জিত বিজয় সকল শহীদ, আহত ও সাধারণ জনগণক উৎসর্গ করেন তিনি। আন্দোলনের সময় ভয়াল রাতগুলোতে আশ্রয় দাতা সাধারণ জনগণ আইনজীবী, শিক্ষকসহ সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। লিখিত বক্তব্য উল্লেখ করা হয়েছে বিজয় অর্জনের সাথে সাথে একদল কুচক্রী মহল নানা রকম প্রােপাগান্ডা চালাতে তৎপর রয়েছে। সাথে এ বিজয়কে ধুলিসাৎ করার অপচেষ্টায় মগ্ন রয়েছে।
এ অবস্হায় সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির আলােকে বিভিন্ন মন্দির, ধর্মীয় উপাসনালয়, হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে যাতে সুযােগ না পায় সে বিষয় নানা রকম কর্মসূচি ও এলাকা ভিত্তিক কমিটি গঠন করছেন তারা। সেই সাথে বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থী ও সর্বসাধারনের এ বিষয় সচেতন থাকতে এবং অপতৎপরতা রুখতে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয় সংসদ ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা নােবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে ঘােষণা করা হয়েছে।
খুব শীঘ্রই দেশে চলমান অস্হিশীল পরিস্হিতি স্হিতিশীল হবে বলে আশা করছেন তারা। সংবাদ সম্মেলন উপস্হিত ছিলেন বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির, আমরিন ফয়সাল, মাসুদ রানা, অনন্ত জামাল, আসলাম হোসাইন, রেজওয়ানুন চৌধুরী রুবা, আমান সুজন, রেজওয়ানুল ইসলাম সজিব, শামীম রেজা, হাসনাত হাসু, রেজওয়ানুল ইসলাম, শাহজালাল, মোহাম্মদ আলী, জোবাইর হোসেন, আতিকুর রহমান শুভ, আবু হানিফ, মনিমুর, মনোয়ার হোসেন, এম এম নোমান, এম আর সিদ্দিক, ফরহাদ, সাকিব, নুশরাত জাহান নিশা, কার্নিজ ফাতিমা, রাহি আল আমিন, সাকিব সাদমান, ফিরোজ খান নুর, আব্দুর রহমান সজিবসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলন শেষে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শহরের সড়কে সড়কে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করেছে তারা।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)