ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
মঙ্গলবার (০৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দূর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষনিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও, বাকি দু'জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথিমধ্যে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহণ নামের বাস অটোরকিশাকে ধাক্কা দেয়।
এ সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় দু'জন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেন জানা গেছে। তবে নিহত বাকি দু'জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)