• সমগ্র বাংলা

ভারতে পালানোর সময় আটক রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজামুল হোদা রাজশাহীর উপ শহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পলায়ন করবেন। পরে বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে। এ সময় তার কাছে নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo