ছবিঃ সিএনআই
চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দরনগরী চট্টগ্রাম। রাজধানীর পর সবচেয়ে গুরুত্বপুর্ন নগরী চট্টগ্রামের রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী। আজ ৬ আগষ্ট দুপুর নগরীর কাজীর দেউরী এলাকায় এমনি চিত্র ভেসে উঠেছে। নগরীর কাজীর দেউরী এলাকাটি চার রাস্তার মোহনা। ফলে চারদিক থেকে বিভিন্ন এলাকা হতে সড়কগুলোর এই মোহনা যেন মুল পয়েন্ট। তাই ব্যস্ততম এই কাজীর দেউরীতে ও দেখা যায়নি ট্রাফিকের।কাজীর দেউরী কেন? নগরীর বেশ কয়টি জায়গায় সরেজমিনে কোথায় ও পরিলক্ষিত হয়নি ট্রাফিকের।
এমনি মুহুর্তে কে এই গুরু দায়িত্ব পালন করবে? তাই নেমে এসেছে শিক্ষার্থী নিজেই এই দায়িত্ব পালন করতে। সীমিত পরিসরে চলছে গনপরিবহন ও যানবাহন। পরিস্থিতি শান্ত হলে ও যানবাহন চলাচল কম পরিলক্ষিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক বলেন,এখনো ট্রাফিক পুলিশের অনেকের ভয় কাটছেনা,তাই রাস্তায় দায়িত্ব পালনে শংকায় রয়েছেন ট্রাফিক সমাজ।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)