ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ শিক্ষার্থীদের এক দফা আদায় ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উল্লাস করছে সাধারণ মানুষ ও দেশের শোবিজ অঙ্গনের একাংশ।
সামাজিক মাধ্যমে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান।
এক ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)