• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন মিলার

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ দেশ ছেড়ে পালিয়ে গেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কী আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন?

জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি।

অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারও মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধীদলসমূহ এবং আর্মি একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কী?

জবাবে মিলার বলেন, এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তবর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়

এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। 

 

মন্তব্য (০)





image

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

নিউজ ডেস্ক : বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার...

image

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫০টি বিশেষ রিকশার...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢ...

image

অভিবাসন সহযোগিতা, মেধা বিনিময় ও কর্মসংস্থানের ওপর গুরুত্...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়কমন্...

image

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড...

image

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাং...

নিউজ ডেস্ক : জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ...

  • company_logo