ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: তদন্ত করতে আসা বিচার বিভাগীয় তদন্ত কমিটির তিন সদস্য ফিরে গেলেন সৈয়দপুর থেকেই। রংপুরে নিহত আবু সাঈদসহ চারজনের নিহতের ঘটনায় শুনানীর উদ্দেশে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে কমিটি বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌছান।
কিন্তু স্থানীয় প্রশাসনের ক্লিয়ারেন্স না পাওয়া এবং রংপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তদন্ত ও শুনানী আপাতত স্থগিত রেখে ফিরে যান তারা। এসময় বিচারপতি দিলুরুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে আবারো তদন্ত কার্যক্রম শুরু করবেন তারা। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। উল্লেখ্য, রংপুরে আবু সাঈদসহ চার জনের নিহতের ঘটনা তদন্তে আগামীকাল থেকে তিন দিন শুনানী করার কথা ছিল এই কমিটির এবং আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)