• সমগ্র বাংলা

অসহযোগ আন্দোলনের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ,কাচঁপুর ও সোনারগাঁ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পেশাজীবি যাত্রীরা। রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র কয়েকটি অটোরিকশা চলাচল করছে। এদিকে সকালের দিকে কিছু সংখ্যক ট্রাক ও কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখেন। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনসান অবস্থা বিরাজ করছে।

আমির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি।ভাড়াও লাগছে অনেক বেশি।শেফালী বেগম নামের একজন নারী যাত্রী বলেন, ঢাকায় ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি।

কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙে ভেঙে হাসপাতালে যেতে হচ্ছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo