ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ চেক ডিজঅনার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় গত ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।
মৌসুমী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২১১ টাকার চেক ডিজ-অনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত...
বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

মন্তব্য (০)