• সমগ্র বাংলা

মিছিল-স্লোগানে উত্তাল ফেনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আন্দোলনকারীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককেও যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে ফেনী শহর।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টা টার দিকে শহরের জহিরা মসজিদের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখান থেকে শহরের শহীদ উল্যা কায়সার সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্ত্বরে এসে পুনরায় জহিরিয়া মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশ থেকে বক্তারাা বলেন, 'একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে।

প্রতিনিয়ত গণগ্রেপ্তার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসব হত্যার বিচার চাই। সেই সঙ্গে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।' সেসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে কয়েক শতাধিক পুলিশ সদস্য অবস্থান করে। 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo