• তথ্য ও প্রযুক্তি

টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে যা করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম।ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্যের নিরাপত্তায় টেলিগ্রাম নানান ফিচার যুক্ত করেছে। তারপরও আমাদের অসতর্কতায় অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। যেমন ফিশিং লিঙ্ক। হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট নিজেদের দখলে নিতে সবচেয়ে বেশি যে উপায় অবলম্বন করে তা হচ্ছে ফিশিং লিঙ্ক।ভুয়া লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্টের এক্সেস নিয়ে নেয়। তারপর আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে। কিছু বিষয়ে খেয়াল রাখলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না। যেমন-

>> নিজেদের প্রোফাইলে অপ্রত্যাশিত পরিবর্তন, যেমন বায়ো, ইউজারনেম বা প্রোফাইল ছবি।
>> অজানা গ্রুপে অ্যাড হওয়া বা অপরিচিত বন্ধু তালিকায় থাকা।
>> ডিভাইস সেটিংয়ে তালিকাভুক্ত ডিভাইসের বাইরে অজানা ডিভাইস যুক্ত থাকা।
>> সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ আসা।

অ্যাকাউন্ট হ্যাক যদি হয়েই যায় তাহলে দ্রুত একটি কাজ করতে হবে। টেলিগ্রামের সেটিংস অপশনে যেতে হবে এবং তারপর ‘ডিভাইস।’ কোনো অজানা ডিভাইস থাকলে তা বন্ধ করতে হবে।

টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে যা করবেন-

>> টু-ফ্যাক্টর অথেনটিকেশন এনেবল রাখুন। এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষার স্তর কয়েকগুণ বাড়িয়ে দেবে।
>> টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী ব্যবহার করুন।
>> নিয়মিত অ্যাপ আপডেট করুন, এতে আপনার অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত থাকবে।
>> ম্যালওয়্যারের জন্য নিজেদের ডিভাইসগুলো নিয়মিত স্ক্যান করুন।
>> অপরিচিত কারও দেওয়া লিঙ্কে প্রবেশ করা থেকে সতর্ক থাকুন।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo