• সমগ্র বাংলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবেশপ্রেমী তরুণদের উদ্যোগে ১হাজার কাঠ বাদাম বৃক্ষরোপণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ "দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি" স্লোগানে, পরিবেশপ্রেমী তরুণরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ১ হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছে। এ মহাসড়কের তারুটিয়া ওভার ব্রিজ থেকে ঘারিন্দা ওভার ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুই পাশে ২ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু করেন তারা। টাঙ্গাইল জেলা শহরের বীর মুক্তিযোদ্ধার সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু তার সমমনা বন্ধুদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন।

বৃক্ষরোপণ কার্যক্রমে তার সাথে অংশগ্রহণ করেন সেলিম রেজা বাপ্পি, আসাদুজ্জামান মানিক, নাসিফ হাসান খান জীবন, আবু সাইফ, শাহ আসিফ কামাল তৌসিফ, অভি, রোমন, ইকবাল, আমিনুল ইসলাম শুভ, আবিদ হাসান মুন্না, সিয়াম, তোফাজ্জল, জসীম 'সহ অন্যান্য তরুন বন্ধুরা।

টাঙ্গাইল জেলা শহরের আকুর টাকুরপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু বলেন, এই কার্যক্রমে বন্ধুদের পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা উপশম। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ বন্ধুদের সাথে নিয়ে আমাদের এই উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেয় তার এক ঝাঁক তরুণ বন্ধুরা।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) বলেন।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সদস্য মিঠুর বৃক্ষ রোপনের এ কার্যক্রম তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রমকে সাধুবাদ জানাই। পরিবেশকে সমৃদ্ধ করতে এই মহৎ কার্যক্রমে আমরাও পাশে রয়েছি। বৃক্ষরোপন কার্যক্রমের আয়োজকগণ জানায়, প্রথমদিনেই তারা ৫শত কাঠবাদাম গাছ রোপন করেছেন। তাদের উদ্দেশ্য শুধু চারাগাছ রোপণই নয়, বৃক্ষরোপণের বার্তাটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই  উদ্বুদ্ধ হয়।

এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ কমানো'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতা তৈরীসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা। বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরোধ করে এবং তার অনিষ্টিকর প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে। আমরা চাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে যেন সবাই অনুপ্রাণিত হয়। শুধু গাছ গুলো রোপণ করেই আমাদের কাজ থেমে থাকবে না, রোপণকৃত গাছগুলোর পরিচর্যা করবো।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশকে আমরা গাছ উপহার দিয়েছি। যা আমাদের পরবর্তী প্রজন্মও এর ফল পাবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর আগে আমরা সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়েছি। স্বেচ্ছাসেবী তরুনদের সাথে নিয়ে  আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। টাঙ্গাইলে তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করেছে সকলেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই গাছ রোপণ ও এর পরিচর্যার এখনই উপযুক্ত সময়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo