• সমগ্র বাংলা

শিক্ষার্থীদের আন্দোলনকে সংহতি জানিয়ে অভিভাবক সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষক আইনজীবী  অভিভাবক ও পেশাজীবীরা সংহতি সমাবেশ করেছে। শনিবার  (৩ আগস্ট) দুপুর সাড়ে  ১২ টার  দিকে জেলা শহরে গানাসাস মার্কেট এর সামনে নিপীড়নবিরোধী নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর পার্ক হয়ে ট্রাফিক মোরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশটিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর লক্ষ্য করা যায়।

বিক্ষোভ সমাবেশ এ্যাড.সিরাজুল ইসলাম বলেন,সরকার তার লেলিয়ে দেওয়া প্রশাসন কে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারে দাবি করেন।

শিক্ষক নেতা মাজহারুল মান্নান বলেন,এই সরকার ছাত্রদের উপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তা গত ১০০ বছরের ইতিহাসের মধ্যে বর্বরোচিত।তাই দাবি এখন একটায় এই সরকারকে পদত্যাগ করে মানে মানে কাটিয়ে পড়তে হবে।তারা আগামী রবিবার থেকে অসহযোগ আন্দোলনে সকল শ্রেণির মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo