• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোশিয়ারী ব্যবসায়ী জিয়াউর রহমান (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

এদিকে এ হত্যাকান্ডের পর অভিযুক্ত হিজবুল(৩৮) পালিয়ে যায়। তাৎক্ষনিক তার নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। হত্যাকান্ডের সময় জিয়াউর রহমানের সাথে থাকা রাজিব নামের একজন বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি আসায় জিয়াউর সহ তারা কয়েকজন একসাথে বসে লুডু খেলছিলেন।

এরমাঝে অভিযুক্ত হিজবুল এসে নিহত জিয়াউর রহমানের কাছে টাকা চায়। জিয়াউর রহমান টাকা দিবে বলে তাকে আশ্বস্ত করেন। পরে সে তাদের সাথে চা-নাস্তা খেয়ে চলে যায়। এর কিছু সময় পর হিজবুল আরেকজন লোক নিয়ে আসে। ওই লোক জিয়াউর রহমানকে বলেন আপনি তার টাকা ফেরৎ দিচ্ছেন না কেন। এ নিয়ে বাক বিতন্ডার একপর্যায়ে হিজবুল তার হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি চাপাটি বের করলে জিয়াউর দৌড় দেন। সেও পিছু ধাওয়া করে। এরই মধ্যে হিজবুলকে প্রতিহত করার আগেই সে জিয়াউর রহমানের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

এক পর্যায়ে জিয়াউর মাটিতে লুটিয়ে পড়লে সবাই দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। পরে জিয়াউরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিকেল থেকে কাদের নামে একজন ব্যক্তি জিয়াউর রহমানের সাথে ছিলেন। হত্যাকন্ডের পর থেকে সে নিখোঁজ রয়েছেন। তবে তিনি অভিযুক্ত হিজবুল ও নিহতের সাথে থাকা কাদেরের সম্বন্ধে কিছু জানেন না বলে জানান ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, সম্ভবত লেনদেনের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo