প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় অতি ভারি বর্ষণে কারণে বাড়ির মাটির দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলার ছদাহা ইউনিয়নের পশ্চিম আফঝল নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোহিনুর আক্তার (৩৬) ও ছেলে মো.ওয়াফি (৫) একই ঘটনায় মো.জারিফ (১২) নামে আরেক ছেলে আহত হয় ।
ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়'রা জানান, অতি ভারি বর্ষণে কারনে মাটির বাড়ির দেয়াল ধসে বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন আহত হলে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পরে তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ওয়াফিকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,‘দেয়াল ধসে নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

মন্তব্য (০)