• শিশু সংবাদ

তেঁতুলিয়ায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙ্গে পড়ে শিশু শিক্ষার্থী মৃত্যু

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধিঃ হঠাৎ করে বয়ে আসা ঝড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে তুহিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১ আগস্ট বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের জয়গুণজোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু তুহিন একই গ্রামের জনি ইসলামের ছেলে। সে জয়গুণজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শ্রেণীর শিক্ষার্থী। 

জানা যায়, ঝড়ো বাতাস হওয়ার আগে শিশুটি বাড়ির বাইরে ছিল। বিকেলে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে। এসময় সে দৌড়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করলে বাড়ির বাইরে থাকা একটি গাছ থেকে ডাল ভেঙে তার মাথায় উপর পড়ে। দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা  তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo