• সমগ্র বাংলা

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি-মোটরসাইকেল মোখমুখি সংঘর্ষে জুলহাস (পাগলা) নামের একজন নিহত হয়েছেন। গুরুতর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজন মৃত্যু হলে অন্য একজন গুরুতর হওয়ায় তাকে এয়ারবাসে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সময় আরও সিএনজি দুই যাত্রীকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।  

জানা গেছে, মঙ্গলবার সকালে ফুলবাড়ীর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি। এ সময় উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী টু লালমনিরহাট সড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী জুলহাস (৬০) পিতা মৃত আব্দুল আলিম,চন্দ্রখানা, মোঃ আবেদ আলী (৫০), পিতা আবুবকর সিদ্দিক পানিমাছকুটি, শাহজাহান আলী (৮৭), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন নেওয়াশী সিএনজিতে উঠে যাত্রি হিসেবে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে আসা গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার  রেজাউল ইসলামের ছেলে সামিউল ইসলাম(৩৫) সঙ্গে মোখমুখি সংঘর্ষ হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সিএনজি'র যাত্রী জুলহাস ও মোটরসাইকেলের চালক সামিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় ওই দুইজনকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফুলবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর মোটরসাইকেলের চালক সামিউল ইসলামের অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সামিউলের অবস্থা আশংকাজনক। আহত দুইযাত্রী শাহজাহান আলী(৮০) ও আবেদ আলীকে(৫০) ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহত মোটরসাইকেল চালকের ভাই রিপন জানান, আমার ভাই সামিউল ইসলামের অবস্থা ভালো নেই। এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

  • company_logo