• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, মেহের আফরোজ চুমকি এমপি।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।  

বর্ধিত সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস , ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস, ৪ আগস্ট শেখ কামাল ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম দিবস পালনের নানা কর্মসূচি গ্রহন কার হয়। এছাড়া বর্ধিত সভায় দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির উপর আলোচনা করা হয়।  

এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ  উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo