• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে  'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের  আয়োজনে  শোভাযাত্রা,মাছের পোনা অবমুক্তকরন, আলোচনাসভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। 

 বুধবার (৩১শে জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সভায় মৎস্য  সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য  ও সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী।

 "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। এর আগে  আগত অতিথি ও মৎস্য চাষী, মৎস্য জীবিতের নিয়ে শোভাযাত্রা শেষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। 

 এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন , সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা মোঃ শাহ আলম, মৎস্য  জীবি, মৎস্য চাষী প্রমুখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

  • company_logo