• কূটনৈতিক সংবাদ

হামাস প্রধানের গুপ্তহত্যার পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর সতর্কতা জারি করেছে  যুক্তরাষ্ট্র।  

ইসমাইল হানিয়ার নিহতের খবর গণমাধ্যমগুলোতে প্রচার হওয়ার পরই বুধবার (৩১ জুলাই) মধ্যপ্রচ্যের সব মার্কিন ঘাঁটিতে  কঠোর সতর্কতা জারি করা হয়েছে। খবর আনাদোলু ও সিএনএনের।

মার্কিন গণমাধ্যম সিএনএন হোয়াইট হাউজের এক মুখপাত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে, ইসরায়েল এখন পর্যন্ত ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি।

এদিকে, ইরান বলেছে- হামাস নেতাকে হত্যার তদন্ত চলছে, খুব শিঘ্রই অপরাধীদের নাম প্রকাশ করা হবে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ বুধবার (৩১ জুলাই) সকালে এই ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তেহরানে যে ভবনে হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালানো হয়। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী শহীদ হন। 

হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে আইআরজিসি এবং বুধবার দিনের শেষেই তদন্ত ফলাফল ঘোষণা করা হবে। 

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। 

গাজা যুদ্ধ শুরুর পর তিনি বেশ কয়েকবার তেহরান সফর করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo