ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় কুড়িগ্রাম জামান ইন হোটেল হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী (রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত) ওরিয়েন্টশন সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক জেবুন নেছা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাইতুর রহমান জামে মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম এমদাদুল হক, চর ভেলাকোপা জামে মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম কালী মন্দিরের পুরোহিত বিমল চন্দ্র রায় ও কাঁঠালবাড়ী গয়ারী মন্দিরের পুরোহিত রাঙ্গা চক্রবর্তী সহ আরো অনেকে। আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়। অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৮জন ইমাম ও ২ জন পুরোহিত অংশ গ্রহণ করেন।
পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

মন্তব্য (০)