• সমগ্র বাংলা

পাবনায় জমি নিয়ে বিরোধে ৫ জনকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পূর্ববিরোধের জেরে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতদের চিকিৎসা দিতে আসা পল্লী চিকিৎসককেও পিটিয়ে আহত করা হয়। এছাড়াও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এর আগে সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার পুঙ্গলি ইউনিয়নের দত্তপুঙ্গলি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দত্তপুঙ্গলি গ্রামের মহসিন সরকারের ছেলে মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুন। আহত পল্লী চিকিৎসক হেলাল প্রামানিক পাশের পাঁচপাঙ্গুলী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপুঙ্গলি গ্রামের মহসিন সরকার ও প্রতিবেশী আনিছুর রহমানের বিরোধ চলছিল। সোমবার বিকেলে তুচ্ছ ঘটনায় তাদের লোকজনদের মধ্যে ঝগড়া লাগে। এ সময় আনিছ ও তার লোকজন মহসিন সরকারের বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে মহসিন সরকারের ছেলে মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়াও মহসিন সরকার ও তার ছোট ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে আসা পল্লীচিকিৎসক হেলাল প্রামানিককেও পিটিয়ে আহত করে তারা। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান না করায় এ ঘটনার জন্য পুঙ্গলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমনকে পক্ষপাতিত্বের অভিযোগে দায়ী করেছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ।

তবে সাজেদুল ইসলাম তালুকদার সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সার্কেল স্যার, র‍‍্যাব ও থানা থেকে আমাকে ও সাবেক দুই চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছিল শালিশ করে সমাধান করার জন্য। কিন্তু সাবেক চেয়ারম্যান মুকুল সরকার হজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমান বলেন, ‘আমরা হামলা করিনি, তারাই আমাদের ওপর হামলা করেছে। তাদের লোকজন মিথ্যা ব্যান্ডিজ-টেন্ডিজ করে এখন হাসপাতালে ভর্তি হয়েছে।’

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘পেয়ারা ও চুলা ভাঙ্গাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়া জমি নিয়ে বিরোধ আছে তাদের মধ্যে। উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৭৮ বোতল ইস্কাফ সিরাপ সহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মা...

image

চিরিরবন্দরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাব...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণের ...

image

১১ দফা দাবিতে দিনাজপুরে ১১দলীয় জোটের প্রধানমন্ত্রী বরাবর...

দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং...

image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

  • company_logo