• লিড নিউজ
  • বিনোদন

বিয়ে নিয়ে যা ভাবছেন অনন্যা পান্ডে

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অনন্ত-রাধিকার বিয়েতে নেচেছিলেন অনন্যা পান্ডে। তারপর উঠে আসে প্রশ্ন, তিনি কবে বিয়ে করছেন? নতুন আলোচনার সূত্রপাত হয় সেখান থেকেই। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রেমের কাহিনি ছড়িয়ে পড়েছে সর্বত্র। এমনকি ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

অনন্ত-রাধিকার বিয়ের একটি ভিডিওতে দেখা গেছে, ‘সিম্বা’সিনেমার ‘আঁখ মারে’ গানে নাচছেন অনন্যা। সেখানে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকেও। তাদের রোমান্টিক দৃষ্টি বিনিময় নজর এড়ায়নি উপস্থিত অতিথিদের। সবাই ধরে নিয়েছেন, তাদের মধ্যে হৃদয় বিনিময়ও হয়ে গেছে। তার মধ্যে নতুন তথ্য দিয়েছেন অনন্যা। এরই মধ্যে বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন তিনি। জানিয়েছেন কী রকম অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে করবেন তিনি।

 সম্প্রতি এক ভিডিওতে অনন্যাকে বলতে শোনা গেছে, নিজের বিয়েতে তিনটি অনুষ্ঠান করবেন তিনি। কারণ তিনি সবার সঙ্গে বিভিন্ন পর্বে আনন্দ ভাগাভাগি করতে চান। কেউ কেউ মনে করছেন, অনন্ত-রাধিকার বিয়ে যেমন কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়েছে, সেরকম অনন্যাও নিজের বিয়ে জাকজমকপূর্ণ ও স্মরণীয় করতে চান। 

কল মি বে’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অনন্যা পান্ডে। আট পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, বিহান সামাত, মুসকান জাফরি, নিহারিকা লিরা দত্ত প্রমুখ। চলতি বছরের ৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে আসছে সিরিজটি।

মন্তব্য (০)





image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

১

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

২

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

৩

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৪

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৫

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

  • company_logo