• লিড নিউজ
  • শিশু সংবাদ

উলিপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Lead News
  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৬ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারারপাড় গ্রামে।

মৃতরা হলেন- ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাসি আক্তার(৭) ও একই এলাকার মোন্নাফ আলীর মেয়ে মিম আক্তান(৮)। হাসি আক্তার বাগচির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ও মিম আক্তার ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু হাসি ও মিম গোসল করতে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বুড়িতিস্তা নদী থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo