ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর পাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হয়ে গেছে। এর প্রভাবে আজ বুধবার (২৪ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি প্রত্যাহার করতে বলা হয়েছে। পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া এই বিভাগগুলো অধিকাংশ জায়গায়, রাজধানী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...
নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ...

মন্তব্য (০)