ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা একত্রিত হতে পারছে না। শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মিছিল হয়। বৃহস্পতিবার ( ১৮ ই জুলাই) বেলা ১১ টা থেকে বিভিন্ন জায়গা থেকে ডিসি অফিসের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী জড়ো হতে থাকে। এসময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকে আহত হয়েছে।
পরে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। আন্দোলনকারীরা শহরে রেল স্টেশন, জনতা ব্যাংক মোড়, মেডিকেল কলেজ রোডসহ বিভিন্ন স্থানে একত্রিত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতির সাথে সাথে ছত্র ভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
এছাড়া আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচীর মধ্যে ঢিলেঢালা ভাবে যানবাহন চলাচল করছে। ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২ প্লাটুন বিজিবি মোতয়ন করা হয়েছে।
তবে শহরের জনগণের মধ্যে থমথমে ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...
পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

মন্তব্য (০)