• সমগ্র বাংলা

কুড়িগ্রামে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজারহাটে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বর গিয়ে শেষ হয়। পরে দুপুর ১২টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন,গতকাল সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাবো না। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলে সাধারণ শিক্ষাথীরা ঘোষণা দেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo