• সমগ্র বাংলা

দোহারের মৌড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় বন্ধুর বাড়ি থেকে সিয়াম (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সিয়াম ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার মো.লিটনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌড়া এলাকার জুলহাস মাঝির ছেলে সৌদি প্রবাসী আরিফ মাঝি গত ২ তারিখে কাজের কথা বলে বন্ধু সিয়ামকে দোহারের বাড়িতে আসতে বলে। ১৫ দিন একটি ওয়ার্কশপে কাজ করে সিয়াম। বুধবার রাতের খাবারের জন্য আরিফের বাবা মা সিয়ামকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের টয়লেটে সিয়ামের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি সিয়ামকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না বলে জানান অভিযুক্ত আরিফের বাবা জুলহাস মাঝি।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন-উর রশিদ বলেন, লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

  • company_logo