• সমগ্র বাংলা

আশুগঞ্জে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোটা সংস্কারের দাবিতে প্রায় আড়াই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মহাসড়কে ফুটবল খেলতে দেখা গেছে। এতে মহাসড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পোনে ১০টার দিকে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে 'আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার', 'চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার',  'মেধা না কোটা? মেধা মেধা।' ইত্যাদি স্লোগান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেয়ার পাশাপাশি মহাসড়কে ফুটবল খেলতে থাকে। এতে মহাসড়কের দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টা পর স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর ১টা) যান চলাচল স্বাভাবিক হয়নি।। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

  • company_logo